English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৬ ২২:০৫

‘যুদ্ধাপরাধী প্রশ্রয়ের অপরাধে বিচার প্রয়োজন খালেদার’

নিজস্ব প্রতিবেদক
‘যুদ্ধাপরাধী প্রশ্রয়ের অপরাধে বিচার প্রয়োজন খালেদার’

ঢাকা : যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দেওয়ার অপরাধে বেগম খালেদা জিয়ার বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টস ইউনিটির স্বাধীনতা হলে ‘মহান বিজয়ের ৪৫ বছরে আমাদের অর্জন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌ-মন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে জামায়াত যেমন আযান দিয়ে মানুষ হত্যা করেছে। ঠিক তেমনি হলিআর্টিজেনেও আযান দিয়েই মানুষকে জবাই করা হয়েছে। মূলত এই জঙ্গিবাদের সাথে জামায়াত জড়িত। আর সেই জামায়াতকে বিএনপি নেত্রী খালেদা জিয়া লালন-পালন করছেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে। যুদ্ধাপরাধীদের প্রশ্রয় দেওয়ার অপরাধে তারও বিচার হওয়া প্রয়োজন। বিচারের হাত থেকে খালেদা জিয়া রক্ষা পাবে না, রক্ষা পাওয়ার কোন উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে। আর বিএনপি সেই নির্বাচনকে সূক্ষ্ম কারচুপি বলছে। তারা সব জায়গায় ষড়যন্ত্র দেখতে পায়। বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড মানুষ আজ বুঝে ফেলেছে। পেট্টোল বোমা দিয়ে মানুষ হত্যাকারী দলকে আর কেউ ভোট দিয়ে নির্বাচিত করবে না।’