English Version
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৬ ০৯:৪০

সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির বিশালাকার মঞ্চ

নিজস্ব প্রতিবেদক
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির বিশালাকার মঞ্চ

ঢাকা: আগামী ১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ। সমাবেশকে সফল করতে চলছে জোর প্রস্তুতি। এজন্য বানানো তৈরি করা হচ্ছে ৩০ ফুট প্রস্থ ও ৮০ ফুট দৈর্ঘ্যের বিশালাকার মঞ্চ।

গতকাল বুধবার প্রস্তুতিকাজ দেখতে মাঠ পরিদর্শন করেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ সময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, সাইদুর রহমান টেপা, সোলাইমান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, আরিফ খান, যুগ্মমহাসচিব জহিরুল আলম রুবেল, গোলাম মোহাম্মদ রাজু, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, যুবসংহতির সেক্রেটারি ফখরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম খুশু, শাহাদাৎ কবির চৌধুরী, জাহিদ হোসেন বিপ্লব, সুমন আশরাফ, হেলাল উদ্দিন হেলাল, সুজন দে, নাজিম চিশতি, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহাসমাবেশ সফল করতে রাজধানীতে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করছে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা পথচারী, দোকান পাট, অফিস আদালত সবখানে লিফলেট বিতরণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির প্রচার উপকমিটি জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিলি করে বুধবার। কমিটির প্রধান পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে প্রচারে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান এমরান হোসেন মিয়া, জহিরুল ইসলাম জহির, আরিফ খান, যুগ্মমহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় নেতা খোরেশেদ আলম খুশু, বেলাল হোসেন, জাহিদ হোসেন বিপ্লব, সুজন দে, মাসুদুর রহমান মাসুদ, নাজিম চিশতি প্রমুখ। অনন্যা হোসেন মৌসুমীর নেতৃত্বে মহিলা পার্টির নেতা-কর্মীরা রাজধানীর বারিধারা, গুলশানসহ বিভিন্ন স্থানে মহাসমাবেশের পক্ষে লিফলেট বিতরণ করেন।