English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১৯:১৩

জাগপা সভাপতি’র শয্যাপাশে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
জাগপা সভাপতি’র শয্যাপাশে মির্জা ফখরুল
শয্যাপাশে মির্জা ফখরুল

২০ দলীয় জোটের শীর্ষ নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান গত সোমবার রাত সাড়ে ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। 

খবর পেয়ে বুধবার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় তিনি শফিউল আলম প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ড. নাজিউর রহমানের সাথে কথা বলেন।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জনাব শফিউল আলম প্রধানের আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে এ বর্ষীয়ান ও গণতন্ত্রপ্রেমী আজীবন সংগ্রামী জননেতা শফিউল আলম প্রধানের জন্য দোয়া চেয়েছেন। 

এদিকে আজ বিকাল ৪ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের আরোগ্য কামনায় আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার আবিদুর রহমান। উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সহ সভানেত্রী অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মোঃ আনাস, মাস্টার এম.এ মান্নান, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, ভিপি মজিবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, দেওয়ান নাসির উদ্দিন, মহিলা জাগপা নেত্রী শাহীনুর রহমান, যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ রহমান, নগর যুব জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ। 

এছাড়া আজ সকালে শফিউল আলম প্রধানকে দেখতে হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার, এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।