English Version
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৬ ১২:৩৮

৭ জানুয়ারি সমাবেশের অনুমতি চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
৭ জানুয়ারি সমাবেশের অনুমতি চায় বিএনপি

ঢাকা: ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ৭ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় দলটি। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের অনুমতি দাবি করে এ কর্মসূচি ঘোষণা করেন। 

সমাবশের অনুমতির জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট চিঠি দেয়ার বিষয়ে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।এ দিন ঢাকা ব্যতীত সারাদেশের জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচিও ঘোষণা করেছে দলটি পক্ষ থেকে।