English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ২২:৪৭

মঙ্গলবার বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

বড়দিন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আগামীকাল মঙ্গলবার রাত আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় হবে। বেগম জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ এ তথ্য জানান।

উল্লেখ্য, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট ধর্মবালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে থাকেন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে এই রীতির সূচনা করেন তিনি।