English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১৭:৪৫

সরকারি চাকরিতে সংখ্যালঘু কোটা চান এরশাদ

নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিতে সংখ্যালঘু কোটা চান এরশাদ

ঢাকা : সংখ্যালঘুদের জন্য সরকারি চাকরি ও উচ্চ শিক্ষার কোটা রাখার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার পাশাপাশি তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, যাতে কোনোভাবে তারা বঞ্চিত না হয়। তাদের জন্য সংসদে সংরক্ষিত আসন, সরকারি চাকরি ও উচ্চ শিক্ষার কোটা রাখতে হবে।’

সোমবার বনানী কার্যালয়ে শুভ বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান প্রাক্তন রাষ্ট্রপতি।   এরশাদ বলেন, ‘আমাদের খ্রিষ্টান সম্প্রদায়ের ভাইয়েরা দেশকে সম্মানিত করেছেন। কারণ, এবার আমাদের দেশ থেকে প্রথমবারের মতো খ্রিষ্টজগতের কার্ডিনাল নিযুক্ত হয়েছেন।’   তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে পোপ তৃতীয় জনপল বাংলাদেশ সফর করেছেন। রাষ্ট্রপতি হিসেবে আমি প্রথমবার ভ্যাটিকান সফর করে পোপের সঙ্গে সাক্ষাৎ করেছি।’   খ্রিষ্টান সম্প্রদায়ের গাজীপুর অঞ্চলের নেতা ডেভিড গমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুভেচ্ছা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য বাখেন পার্টির কো-চেয়াম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আব্দুস সাত্তার, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা পিউস গমেজ ও রনি গমেজ প্রমুখ।