English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১১:৪৮

রাষ্ট্রপতির সাথে জাসদের সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সাথে জাসদের সংলাপ আজ

নির্বাচন কমিশন পুনর্গঠনে নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আবদুল হামিদের সংলাপের অংশ হিসেবে আজ সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাথে আলোচনা করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানিয়েছেন, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ সোমবার বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপে ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে প্রথম আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং কৃষক শ্রমিক জনতা লীগের সাথেও আলোচনা করেন।

কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৮ ফেব্রুয়ারি শেষ হবে।