English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৬ ১১:০০

বিরোধ মেটাতে জেলা সফরে আ.লীগের কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক
বিরোধ মেটাতে জেলা সফরে আ.লীগের কেন্দ্রীয় নেতারা

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে অনেক জেলায় দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এতে দলের নেতাদের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। আর তা মেটাতে জেলায় জেলায় সফরে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) কেন্দ্রীয় নেতাদের এই বিরোধ নিষ্পত্তির সফর শুরু হবে।দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বিরোধ পূর্ণ জেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ, জামালপুর, নরসিংদী ও পাবনা।