English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৬ ২২:২৮

মান্নার কেবিনে ফুল হাতে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
মান্নার কেবিনে ফুল হাতে ওবায়দুল কাদের

সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

শুক্রবার দুপুরে ফুলের তোড়া হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান তিনি।   প্রায় আধাঘণ্টা কেবিনে থেকে মান্নার স্বাস্থ্যের খোঁজখবর নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় বিএসএমএমইউয়ের উপাচার্য কামরুল হাসানকে ফোন করে সাবেক এই আওয়ামী লীগ নেতার সুচিকিৎসার ব্যবস্থা নিতে অনুরোধ জানান।   ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করেছি। রাজনীতির বাইরেও একটা সম্পর্ক থাকে। গতকালই আসতে চেয়েছি, নির্বাচনের কারণে পারিনি। আজকে প্রোগ্রাম ছিল, শেষ করে চলে এসেছি।