English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ২০:২১

‘পর্দার অন্তরালে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে’

নিজস্ব প্রতিবেদক
‘পর্দার অন্তরালে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাহ্যিকভাবে সারা দিন নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে পর্দার অন্তরালে ভোট গণনা ও ফলাফল ঘোষণায় সূক্ষ্ম বা স্থূল ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে।

বৃহস্পতিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে রিজভী বলেন, নির্বাচনের পরিবেশ স্বাভাবিক ও সন্তোষজনক আছে।   রুহুল কবির রিজভী বলেন, ‘এ সরকারের সময়ে নির্বাচনের ফলাফল ছিনিয়ে নেওয়ার ঘটনা আমরা বহুবার দেখেছি। সংশয় হচ্ছে, শেষ মুহূর্তে কোনো ইঞ্জিনিয়ারিং ঘটে কি না। তাই প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে আহ্বান, ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পর্দার অন্তরালে যেন কোনো কিছু না ঘটে।’