English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১৬:০৯

নাসিকে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক
নাসিকে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

নারারণগঞ্জ: সব শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রথমবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল কেমন হবে, তা নিয়ে উদ্বেগ-উত্কণ্ঠা আছে। নানা কারণে আলোচিত এ নির্বাচনের ফলাফলকে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে।

ভোট গ্রহণ নিয়ে এখন পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, ভোটারসহ সবাই সন্তোষ প্রকাশ করেছে। এখন শুধু অপেক্ষা কে বসছেন নগর পিতার চেয়ারে। কে হাসছেন শেষ হাসি।

সিটি করপোরেশনে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্রে ১ হাজার ৩০৪টি ভোটকক্ষে বিরতিহীনভাবে গ্রহণ অনুষ্ঠিত হয়।। সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩৯২। এর মধ্যে নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ এবং পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন। 

নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ভোট গণনার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুরো সিটিকে ৩টি জোনে ভাগ করে সাজানো হচ্ছে নিরাপত্তা বেষ্টনী। বিভিন্ন কেন্দ্রে ঘুরে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। মোটরসাইকেলসহ অন্যান্য সব ধরনের যানবাহন তল্লাশি করে ঢুকানো হচ্ছে।