English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১৬:০৩

প্রকাশ্যে ব্যালটে সিল মারলেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ্যে ব্যালটে সিল মারলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রকাশ্যে ভোট দিলেন। এসময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সামনে তিনি ব্যালটে সিল মারেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) শহরের খানপুর বার একাডেমি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে গণমাধ্যমের কর্মীদের উপস্থিতিতে নিজের ভোটাধিকার প্রদান করেন।

শামীম ওসমান বলেন, আমি নারায়ণগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ যে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ভোট উপহার দিতে পেরেছে। প্রার্থীর সঙ্গে কোন ধরনের যোগাযোগ না করেই মানুষ যে ভোট দেয় সুষ্ঠু ভোট হয় সেটা নারায়ণগঞ্জবাসী আবারও প্রমাণ করেছে। এ নির্বাচনে মানুষ উন্নয়নের প্রতীক নৌকা আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী হবে।

তিনি আরো বলেন, আমি বলেছিলাম একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে সেটাই হয়েছে।