English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১৩:৪৪

আত্মপক্ষ সমর্থনে আরো সময় পেল খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
আত্মপক্ষ সমর্থনে আরো সময় পেল খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত এ দিন ধার্য করে।    এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন। এসময় তার সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন নাতনি জাফিয়া রহমান। জাফিয়া খালেদা জিয়ার ছোট ছেলে প্রায়ত আরাফাত রহমান কোকোর বড় মেয়ে।   ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার  টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।