English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ১০:১৯

সাড়ে ৯টায় ভোট দিলেন আইভী

নিজস্ব প্রতিবেদক
সাড়ে ৯টায় ভোট দিলেন আইভী

নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সোয়া ৮টার দিকে শহরের মাসদাইরস্থ আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাড. সাখাওয়াত হোসেন খান।