English Version
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৬ ০৯:৪৯

ফল যাই হোক মেনে নিবো:সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
ফল যাই হোক মেনে নিবো:সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে জনতা যে রায় দেবে আমি সেটা মেনে নিব।’

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।    সাখাওয়াত হোসেন বলেন, আমি চাই নির্বাচন অবাধ হোক। মানুষ এসে ভোট দিক। প্রশাসনও নিরপেক্ষ হোক যাতে, ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। এখন পর্যন্ত কোনো খারাপ খবর আসেনি।