English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৬ ২১:২১

শুক্রবার সাঁওতাল-আওয়ামী লীগের মতবিনিময়

অনলাইন ডেস্ক
শুক্রবার সাঁওতাল-আওয়ামী লীগের মতবিনিময়

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে আগামী (২৩ ডিসেম্বর) মতবিনিময় সভা করবে বাংলাদেশ আওয়ামী লীগ।

বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।