English Version
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৬ ১৮:১০

আইভীকে জাতীয় পার্টির সমর্থন

নিজস্ব প্রতিবেদক
আইভীকে জাতীয় পার্টির সমর্থন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিলো ১৪ দলের অন্যতম  শরিক জাতীয় পার্টি।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে দলটির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জে গিয়ে আইভীকে সমর্থন জানান। 

জাতীয় পার্টির নেতাকর্মীদের আইভীকে জিতিয়ে আনতে সহযোগিতারও আহ্বান জানান নেতারা।