English Version
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৬ ০০:৩৭

‘খালেদা জিয়ার গণতন্ত্র নিয়ে মায়াকান্না মাছের মায়ের পুত্র শোক’

নিজস্ব প্রতিবেদক
‘খালেদা জিয়ার গণতন্ত্র নিয়ে মায়াকান্না মাছের মায়ের পুত্র শোক’

গণতন্ত্র নিয়ে বেগম খালেদা জিয়ার মায়া কান্না মাছের মায়ের পুত্র শোক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার (১৭ ডিসেম্বর) কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।    হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়া কান্না শুরু করেছে। এটা তার মুখে শোভা পায় না। তিনি (খালেদা জিয়া) আবার গণতন্ত্রে প্রবেশের চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে তারা গণতন্ত্রে বসবাস করবে কী-না এটা জাতির কাছে প্রশ্ন। সুতরাং হত্যা, আগুন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িতদের গণতন্ত্রে থাকার কোন অধিকার নেই।