English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ১৭:৫৯

‘স্বাধীনতা বিরোধীদের এদেশে ঠাঁই হবে না’

অনলাইন ডেস্ক
‘স্বাধীনতা বিরোধীদের এদেশে ঠাঁই হবে না’

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, যতদিন লাল সবুজের পতাকা থাকবে, ততদিন বাংলাদেশ থাকবে।

শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।   সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, এদেশের মাটিতে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না। আপনারা স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করুন, যাতে তারা মাথা তুলে দাঁড়াতে না পারে।   উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহাফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল গাজী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া প্রমুখ।