English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ১২:০৯

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন খালেদা

নিজস্ব প্রতিবেদক
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন খালেদা

সাভার: বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার সকাল ১১টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি এ শ্রদ্ধা জানান।এ সময় বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

এরপর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও ফুলেল শ্রদ্ধা জানাবেন তিনি।