English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০৯:৫২

রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় ইসলামী ঐক্যজোট

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে নতুন নির্বাচন কমিশন গঠনের রূপরেখা পেশ করতে চায় নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। এ লক্ষ্যে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বরাবর তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছে দলটি। 

গতকাল বেলা ১১টায় ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন বঙ্গভবনের নিরাপত্তায় নিয়োজিত সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে এ চিঠি পৌঁছে দেন। 

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী স্বাক্ষরিত চিঠিতে রাষ্ট্রপতির উদ্দেশে বলা হয়, যেহেতু সংবিধানের ১১৮(১) মোতাবেক নির্বাচন কমিশন নিয়োগের দায়িত্ব আপনার হাতে ন্যস্ত আর নির্বাচন কমিশন গঠনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। কেননা নির্বাচন কমিশন গঠনের প্রশ্ন এলেই বিতর্কের ঝড় ওঠে। তাই নতুন নির্বাচন কমিশন গঠনের রূপরেখা আপনার কাছে পেশ করতে ইসলামী ঐক্যজোট আগ্রহী। চিঠিতে রাষ্ট্রপতির সুবিধা মতো সময়ে ইসলামী ঐক্যজোটকে সাক্ষাৎ দেয়ার অনুরোধ জানান তারা। বিজ্ঞপ্তি।