English Version
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:৩৭

জাতীয় স্মৃতিসৌধে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
জাতীয় স্মৃতিসৌধে যাবেন খালেদা জিয়া

১৯৭১ মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় গুলশানের বাসভবন থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। 

এরপর বেগম জিয়া সকাল সাড়ে ১০টার দিকে শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মুনাজাতে অংশ নিবেন। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।