English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:০৭

হাজিরা না দিলে খালেদার জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক
হাজিরা না দিলে খালেদার জামিন বাতিল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেয়ার জন্য আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আদালত। ওই দিন হাজির না হলে তার জামিন বাতিল করা হবে বলেও জানায় আদালত।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত আজ এ আদেশ দেন।

গত ৮ ডিসেম্বর ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে খালেদার অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন।

গত ১ ডিসেম্বর চ্যারিটেবল মামলার রাষ্ট্রপক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য বাতিল করে আবার নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলাম। কিন্তু শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেওয়া হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে ৬ ডিসেম্বর খালেদা জিয়া হাইকোর্টে একটি রিভিশন আবেদন করেন। তা শুনানির অপেক্ষায় রয়েছে।