English Version
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৬ ১১:৩৯

আজও আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
আজও আদালতে যাচ্ছেন না খালেদা জিয়া

আত্মপক্ষ সমর্থন করতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

জানালেন বিএনপি নেত্রীর গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তবে তিনি আদালতে না যাওয়ার কোনো কারণ জানাতে পারেন নি।

এই মামলা পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু হোসেন জমাদারের আদালতে বেগম জিয়ার আজ আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক ছিলো। 

গেলো ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু করেন বিএনপি চেয়ারপারসন। সেদিন তিনি আংশিক বক্তব্য দেন। পরে ৮ ডিসেম্বর দ্বিতীয় দফা বক্তব্য দেয়ার পর ১৫ ডিসেম্বর নতুন দিন ঠিক করেন আদালত।