English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১২:৫৭

মুচলেকায় দিয়ে জামিন পেলেন শফিক রেহমান

নিজস্ব প্রতিবেদক
মুচলেকায় দিয়ে জামিন পেলেন শফিক রেহমান

প্রধানমন্ত্রীরপুত্র সজীব ওয়াজেদ জয় হত্যা ষড়যন্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রবণী সাংবাদিক শফিক রেহমান।  

বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরির আদালতে শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় শফিক রেহমানের জামিন মঞ্জুর করেন আদালত। 

এর আগে গত বৃহস্পতিবার জামিন চাইতে শফিক রেহমানকে বিচারিক আদালতেই যেতে হবে মর্মে নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

একই সঙ্গে শফিক রেহমান আবেদন করার পর তার জামিন মঞ্জুর করার বিষয়টি বিবেচনার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস-এর সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। 

এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি মামলা করেন।