English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৬ ১২:১৩

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধ্বার সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।

এরপর শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।

এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ দলগুলো সভাপতি ও সাধারণ সম্পদকরা তাদের অনুসারীদের নিয়ে এ কর্মসূচিতে যোগ দেন।