English Version
আপডেট : ১১ ডিসেম্বর, ২০১৬ ২১:২৫

সাখাওয়াতের প্রচারণায় দুদু

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াতের প্রচারণায় দুদু

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন(নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াতের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা নারায়গঞ্জের ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি এ প্রচারণায় অংশ নেন।

এ সময় শামসুজ্জামান দুদু ৯নং ওয়ার্ডের ছোট শিশু থেকে শুরু করে সর্বস্তরের মানুষের হাতে বিএনপি মনোনীত এবং ২০ দলীয় জোট সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনের ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করার পাশাপাশি ভোট ও সমর্থন প্রত্যাশা করেন।

ভোটারদের উদ্দেশ্যে পথসভায় তিনি বলেন, ‘আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট ও দোয়া চাইতে এসেছি। এই নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আপনারা আগামী দিনে দেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশগ্রহণ করবেন।’

প্রচারণায় আরো অংশ নেন- সাবেক সাংসদ মো. হারুনুর রশিদ, কৃষক দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক সেলিম হোসেন, নাসির উদ্দীন হাজারী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সহ-সভাপতি নাজমুল হোসেন রনি, কৃষক দল ফতুল্লা থানার সভাপতি শাহাদৎ হোসেন প্রমুখ।