English Version
আপডেট : ১০ ডিসেম্বর, ২০১৬ ১১:৫৩

নাসিক নির্বাচন: দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে ফখরুল

অনলাইন ডেস্ক
নাসিক নির্বাচন: দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে ফখরুল

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগে নামছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে ধানের শীর্ষে ভোট চাইতে এই গণসংযোগ করবেন তিনি।

আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো গণসংযোগে নামবেন ফখরুল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

এর আগে দলীয় মনোনয়ন পর থেকেই কেন্দ্রীয় নেতারা সাখাওয়াত হোসেন খানের পক্ষে নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।