English Version
আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৬ ১৪:১২

বিকেলে সংবাদ সম্মেলন করবেন শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
বিকেলে সংবাদ সম্মেলন করবেন শামীম ওসমান

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক)নিজের  অবস্থান পরিষ্কার করতে বিকাল তিনটায় নারায়ণগঞ্জে সংবাদ সম্মেলন করবেন শামীম ওসমান।

এর আগে অনেক কানা-ঘোষার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে নিয়ে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতারা।

বুধবার (৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদাক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগে সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেছেন। ওই সময় মহানগর আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীদের সঙ্গে প্রচারণায় ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর  উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য রশিদুল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু প্রমুখ।

এর আগে আওয়ামীলীগ কার্যালয়ে মহানগর আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনার জন্য কার্য বণ্টন করে দায়িত্ব দেয়া হয়। একই সঙ্গে আওয়ামীলীগ কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থী আইভীর প্রধান নির্বাচনী কার্যালয় ঘোষণা করা হয়।

এছাড়াও প্রধান নির্বাচনী ক্যাম্প বসে থেকে মহানগরীর ২৭ টি ওয়ার্ড মনিটরিং করবেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। বন্দরের দায়িত্বে থাকবেন বন্দর থানা সভাপতি এম এ রসিদ ও সাধারণ সম্পাদক আবেদ হোসেন। সিদ্ধিরগঞ্জ থানা মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া।