English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১৭:০০

খালেদার সময় আবেদন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
খালেদার সময় আবেদন মঞ্জুর

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনে অবশিষ্ট বক্তব্য দিতে উপস্থিত হয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা সময় আবেদন করলে মঞ্জুর করেছেন আদালত। এনিয়ে তৃতীয় দফায় তার সময় আবেদন মঞ্জুর করা হলো। 

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বকশিবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে পৌঁছান বেগম খালেদা জিয়া। পরে তার আইনজীবীরা আত্মপক্ষ সমর্থনের জন্য তৃতীয় দফায় এই মামলার শুনানি মুলতবির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এদিন আদালতে খালেদা জিয়ার ‘নিজেকে নির্দোষ দাবি’ করে দেয়া অসমাপ্ত বক্তব্য দেয়ার কথা ছিল। সেটি তিনি ১৫ ডিসেম্বর দিবেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, ‘আদালত বারবার বেগম খালেদা জিয়াকে বক্তব্য উপস্থাপন করতে বলেছেন। কিন্তু তিনি তার বক্তব্য উপস্থাপন করেননি।