English Version
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৬ ১০:৫৩

আদালতের পথে খালেদা

নিজস্ব প্রতিবেদক
আদালতের পথে খালেদা

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি জানিয়েছেন। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।