English Version
আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৬ ২০:৫২

শাকিলের মৃত্যুতে ওবায়দুল কাদের শোক

নিজস্ব প্রতিবেদক
শাকিলের মৃত্যুতে ওবায়দুল কাদের শোক

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সহকারী (মিডিয়া) ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিলের-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার বিকেলে দলের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বিবৃতিতে তিনি মরহুম শাকিলের-এর পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রাজধানীর গুলশান-২ এ জাপানি রেস্তোরাঁ সামদাদোতে মধ্যাহ্নভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।