English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০১৬ ১৪:৩৮

মহাসচিবদের বৈঠক ডেকেছে ২০ দল

নিজস্ব প্রতিবেদক
মহাসচিবদের বৈঠক ডেকেছে ২০ দল

ঢাকা: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নিতে ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক ডাকা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।    সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য জানান।   ২০ দল সূত্র জানা গেছে, মহাসচিবদের নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই এ বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে জোট নেতাদের কাজ করার বিষয়টি বৈঠকে প্রাধান্য পাবে। 

এর আগে ২৯ নভেম্বর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় ২০ দল।

এস