English Version
আপডেট : ৯ অক্টোবর, ২০১৬ ১২:২৪

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিবেন জয়

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিবেন জয়

প্রথমবারের মতো আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-পরিষদ রংপুর বিভাগের এক বৈঠকে এ তথ্য জানান যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, রংপুর জেলার কাউন্সিলর হিসেবে জাতীয় সম্মেলনে যোগ দেবেন সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দফতর উপ-পরিষদ আহ্বায়ক ওবায়দুল কাদের।