English Version
আপডেট : ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০১:৫৩

বিএনপি নেতা হত্যার দায়ে আটক ৪

অনলাইন ডেস্ক
বিএনপি নেতা হত্যার দায়ে আটক ৪

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় বিএনপি নেতা বাদল খাঁকে জবাই করে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে-আনোয়ার হোসেন,নাসির হোসেন, সিদ্দিক ও নাসির পিসি নামে জড়িত ৪ জনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িতদের আটক করা হয়।

বিএনপি নেতা বাদল খাঁ’র হত্যার ঘটনায় তার শালা আবু বক্কর সিদ্দিক অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করে। বাদল খাঁ দীঘিনালা উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়াও তিনি সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী ছিলেন।

অন্যদিকে নিহতের বাদলের অচেতন স্ত্রী কুলসুম বিবির জ্ঞান ফিরেছে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা। বর্তমানে সে এখন শঙ্কামুক্ত বলে তিনি জানান।

উল্লেখ যে, সোমবার সকালে দীঘিনালা মধ্য বোয়ালখালী এলাকায় নিজ বাসা থেকে বিএনপির নেতা বাদল খাঁ-র জবাই করা লাশ ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্বার করে পুলিশ।