English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৪৩

‘কাল দলের নেতাদের সঙ্গে হাসিনার বৈঠক’

অনলাইন ডেস্ক
‘কাল দলের নেতাদের সঙ্গে হাসিনার বৈঠক’

দলের নেতাদের সঙ্গে  ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) বৈঠক করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সম্মেলনের প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্য এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব উপস্থিত থাকবেন।

সভায় সংশ্লিষ্ট নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

সভায় সভাপতিত্ব করবেন গঠনতন্ত্র উপ-কমিটির আহ্বায়ক এবং আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক।

এদিকে, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে রোববার (৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।