English Version
আপডেট : ৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:০৪

হরতালে রাজধানীতে জ্যাম

অনলাইন ডেস্ক
হরতালে রাজধানীতে জ্যাম

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপি হরতালে জীবনযাত্রার কোন প্রভাব পড়েনি রাজধানীতে। রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট যেমন খুলেছে, তেমনি রাস্তায় যান চলাচল করেছে। আবার রাজধানীর  বিভিন্ন জায়গাতে জ্যামজটও লক্ষ্য করা গেছে। 

রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, অন্যদিনের মতোই খোলা রয়েছে দোকানপাট। এসময়ে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ে যে যার মতো চলাচল করেছেন। এদিকে পুরানা পল্টন, মতিঝিল, শাহবাদ, মিরপুরসহ নদ্দার মেইন রোডে জ্যামজট লক্ষ্য করা গেছে। তেমনি প্রতিদিনের মতো সকালে চাকরিজীবীরা ছুটোছুটি ছিল স্বাভাবিক।

এসময়ে বেশকিছু চাকরিজীবীদের সঙ্গে আলাপকালে জানা যায়, হরতালের কোনো প্রভাব পড়েনি তাদের স্বাভাবিক জীবনে। অন্যদিনগুলোর মতোই শুরু হয়েছে আজকের দিনটিও। অনেকে হরতালের কথা ভুলেই গেছেন।