English Version
আপডেট : ৪ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩৭

কাউন্সিল ছাড়াই নলছিটিতে বিএনপির কমিটি

অনলাইন ডেস্ক
কাউন্সিল ছাড়াই নলছিটিতে বিএনপির কমিটি

ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলন বা কাউন্সিল অধিবেশন ছাড়াই নলছিটি উপজেলা ও শহর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত  কমিটি সাংবাদিকদের কাছে পাঠানো হয়। উপজেলা কমিটিতে আনিসুর রহমান হেলালকে সভাপতি এবং মো. সেলিম গাজীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অপরদিকে পৌর বিএনপিতে সাবেক পৌর মেয়র মজিবুর রহমানকে সভাপতি ও কাউন্সিলর সরোয়ার তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, সম্মেলন আগেই হয়েছে। এখন শুধু ঘোষণা দেওয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য উভয় কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।