English Version
আপডেট : ৩১ আগস্ট, ২০১৬ ১৬:৪৩

‘কঠোরভাবে জঙ্গিবাদ দমন করব’

অনলাইন ডেস্ক
‘কঠোরভাবে জঙ্গিবাদ দমন করব’

হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা কঠোরভাবে জঙ্গিবাদ দমন করব। এর উত্থান আর হতে দেওয়া হবে না।

বুধবার বঙ্গবন্ধুর ৪১তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয় ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন মিলনাতয়নে প্রথান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, আমরা জঙ্গি মারছি। এবং ধরাও পড়েছে তারা। তারা স্বীকারও করেছে তারা জঙ্গি। কিন্তু খালেদা জিয়ার সন্দেহ হয় যে, এরা জঙ্গি কি না।

তিনি আরও বলেন, তারা বেহেস্ত পাওয়ার ইচ্ছায় মানুষকে জবাই করে মেরেছে। যেভাবে কাজ করছে এটাতো কোনো ইসলাম না! ময়নাতদন্তের পর বাবাও সন্তানের লাশ নিচ্ছেন না। জঙ্গি পথে আসার কারণেই এমনটি হয়েছে।

জন কেরির সফর সম্পর্কে তিনি বলেন, জন কেরি সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়ে গেছেন। বাংলাদেশে এসে তার বক্তব্যে বঙ্গবন্ধুর সোনার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার সুযোগ্য কণ্যা এমন মন্তব্য করেছেন জন কেরি।

ঢামেকের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. দেবেশ চন্দ্র তালুকদারে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি।