English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ১৩:২৭

কাল আদালতে যাচ্ছে না খালেদা

অনলাইন ডেস্ক
কাল আদালতে যাচ্ছে না খালেদা

জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিতে বুধবার (৩১ আগস্ট) বিশেষ আদালতে আসছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজের পরিপ্রেক্ষিতে বুধবার (৩১ আগস্ট) সারা দেশে জাতায়াতের ডাকা হরতালের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘আদালতে হাজিরা দিতে ম্যাডামের যাওয়া ইচ্ছা ছিলো। কিন্তু জামায়াতে ইসলামী বুধবার হরতাল ডেকেছে। তাই তিনি হাজিরা দিতে আদালতে যেতে পারছেন না। আমি এ বিষয়ে বিজ্ঞ বিচারককে আবহিত করেছি।’

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আদালতে বুধবার অরফানেজ মামলায় সাক্ষ্য গ্রহণ ও জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য রয়েছে।