English Version
আপডেট : ২৯ আগস্ট, ২০১৬ ০১:৪৫

রিশা হত্যা বিরোদ্ধে ইসলামী ছাত্রসেনার নিন্দা

অনলাইন ডেস্ক
রিশা হত্যা বিরোদ্ধে ইসলামী ছাত্রসেনার নিন্দা

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী সুরাইয়া আক্তার রিশা এক বখাটের হাতে খুন হওয়ায় ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের তীব্র নিন্দা জানিয়েছে।

ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর সভাপতি শেখ ফরিদ মজুমদার ও সাধারণ সম্পাদক সামিউল শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্জনের জন্য মা-বাবা তাঁদের সন্তানদের মানুষ করার জন্য স্কুলে পাঠান। কিন্তু আজ এই শিক্ষার্জনের জন্যেও নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের।

সবচেয়ে ন্যাকারজনক ব্যাপার হচ্ছে,সমাজে কিছু নরপশু,বখাটের হাতে প্রাণ যাচ্ছে এদেশের আগামীদিনের ভবিষ্যৎ। গত ২৪ আগস্ট রিশাকে তার নিজ স্কুলের সামনে ওবায়দুল খান নামক এক বখাটে নির্মম ভাবে ছুড়িকাঘাতে করে। এবং আজ মৃত্যুর কাছে হার মেনে রিশা মৃত্যুবরণ করে।

ওবায়দুল খান হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের বৈশাখী টেইলার্সের কাটিং মাস্টার এবং রিশা স্কুলে ড্রেস বানানোর সময় ক্যাশমেমোতে উল্লেখ করা তার মোবাইল নম্বরের সূত্র ধরে ওবায়দুল খান তাকে প্রায়ই উত্যক্ত করতো। এক পর্যায়ে রিশা তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। এবং ঘটনার দিন স্কুল থেকে ফেরার পথে তাকে ছুড়িকাঘাতে করে খুনি ওবায়দুল। আর কত বখাটের যন্ত্রণা এই কোমলমতি শিক্ষার্থীদের সইতে হবে?

আমাদের ভাই-বোনদের এইদেশে কি শিক্ষার্জনের অধিকার নেই। নিরাপত্তার অধিকার কি নেই? আজ তার সহপাঠী রাস্তায় নেমে চিৎকার করে বলছিল, "ওই ওয়ান্ট জাস্টিস" "ওই ওয়ান্ট জাস্টিস" । স্বাধীন দেশে নাগরিক হয়েও এই কিশোর-কিশোরদের প্রতিবাদে নামতে বাধ্য হচ্ছে। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, রিশার খুনি ওবায়দুল খানকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এবং কোন স্কুল-কলেজের সামনে যাতে ওবায়দুলের মতো কুলাঙ্গার বখাটেরা দাঁড়াতে না পারে, শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টি না করতে পারে।