English Version
আপডেট : ২৭ আগস্ট, ২০১৬ ০৩:১৮

খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা ও বানয়াট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে মিছিলটি রাজশাহী কলেজ থেকে বের হয়ে মনিচত্তর প্রদক্ষিণ করে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের কাছে গিয়ে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিলে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হোসেন অন্তর, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম সজিব, মহানগর ছাত্রদল নেতা নাহিন, ছাত্রনেতা শরৎ, ছাত্রনেতা আলমঙ্গীর, ভাষা, শাহজাহান, সিটি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক সৌরভ, আবির, আমিনুল, নিলয়, রাইহান, আলী, নাইম।

এছাড়া রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।