English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১৭:৩৭

রিজভীর জামিন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
রিজভীর জামিন নামঞ্জুর

রমনা থানায় দায়েরকৃত একটি নাশকতা মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করে পুনরায় জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা ও এম হেলাল উদ্দিন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

 জামিন শুনানির আগে রিজভীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৮ জানুয়ারি রমনা থানা এলাকায় নাশকতার অভিযোগে রমনা থানার উপ-পরিদর্শক শফিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।