English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০১৬ ১০:২০

খালেদার জরুরি সংবাদ সম্মেলন বিকালে

অনলাইন ডেস্ক
খালেদার জরুরি সংবাদ সম্মেলন বিকালে

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার বিকাল সাড়ে চারটায় রাজধানীর গুলশানে তার কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।   জানা গেছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্প্রতি বিএনপির নতুন জাতীয় স্থায়ী কমিটি এবং গত রোববার ২০ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন। এসব বৈঠকে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচির ব্যাপারে আলোচনা হয়। এছাড়া বিএনপির তৃণমূলকে পুনর্গঠনের লক্ষ্যে আলোচনা হয়।