English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৭:৪৪

জোট থেকে জামায়াতকে ছিন্ন করবে না বিএনপি

অনলাইন ডেস্ক
জোট থেকে জামায়াতকে ছিন্ন করবে না বিএনপি

কোনো চাপে বা কাউকে খুশি রাখতে ২০ দলীয় জোট থেকে জামায়াতে ইসলামীকে ছিন্ন করবে না বিএনপি।  রোববার (২১ আগস্ট) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিসে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এমন আলোচনা হয়েছে।

বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে সূত্রে, ২০ দলীয় জোট যেভাবে আছে সেভাবেই থাকবে। তবে জোটকে আরো শক্তিশালী করা হবে। জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী জাতীয় ঐক্য হবে আলাদা প্ল্যাটফর্মে।

বৈঠকে খালেদা জিয়া জোট নেতাদের জানান, তিনি বিএনপি বা ২০-দলীয় নেত্রী হিসাবে জাতীয় ঐক্যের ডাক দেননি। জাতীয় নেত্রী হিসাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। যারা এতে সাড়া দেবেন তাদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম গড়া হবে।

বৈঠকে বেগম খালেদা জিয়া জানান, তিনি পবিত্র হজে যাবেন। রোববার রাত পৌনে ৯টায় শুরু হয়ে রাত ১১টার দিকে বৈঠকটি শেষ হয়।