English Version
আপডেট : ২২ আগস্ট, ২০১৬ ১৭:২৮

সুবিদের বিরুদ্ধে মানহানি মামলা

অনলাইন ডেস্ক
সুবিদের বিরুদ্ধে মানহানি মামলা

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলার অভিযোগ এনে আওয়ামী লীগের সংসদ সদস্য সুবিদ আলী ভূইয়ার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যপদ শিকদারের আদালতে মামলাটি দায়ের করেন দাউদকান্দি উপজেলার যুবলীগের নেতা জিলানী সরকার। আদালত বাদীর জবানবন্দী গ্রহণ করে পরে এ ব্যাপারে আদেশ দেবেন বলে জানান।

অভিযোগ রয়েছে, গত ১৭ আগস্ট সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি উল্লেখ করেন সুবিদ আলী। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বিষয়টি অস্বীকার করেন।

সংবাদ সম্মেলনে সুবিদ আলী বলেন, জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলেছি-এ কথার প্রমাণ দিতে পারলে আমি দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করবো।