English Version
আপডেট : ২০ আগস্ট, ২০১৬ ০৯:০৬

কেন্দ্রীয় ১৪ দলের সভা কাল

অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় ১৪ দলের সভা কাল

কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামীকাল সকাল সাড়ে এগারোটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এডভোকেট মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।