English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১৪:৫৯

রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ

অনলাইন ডেস্ক
রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে নাশকতার ৫ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রিজভী। শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

সকালে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেন বিএনপির এ নেতা।