English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৬ ১১:৫৭

নাশকতার মামলায় রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ

অনলাইন ডেস্ক
নাশকতার মামলায় রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ

নাশকতার পাঁচ মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে ওই ৫ মামলায় জামিনের আবেদন জানান রিজভী। আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সকালে আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। পল্লবী থানার দুটি, রমনা, মতিঝিল ও মহানগর দায়রা জজ একটি করে মামলায় আত্মসমর্পণ করেন বিএনপির এ নেতা।