English Version
আপডেট : ১৪ আগস্ট, ২০১৬ ১০:৫৭

বন্যার্তদের মাঝে ইসলামিক ফ্রন্টের ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক
বন্যার্তদের মাঝে ইসলামিক ফ্রন্টের ত্রাণ বিতরণ

রংপুর বিভাগের কুড়িগ্রামে ৬ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা ও আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমীন বাংলাদেশ।

শুক্রবার (১২ আগস্ট) কুড়িগ্রামে এই ত্রান বিতরন করে।

ইতিপূর্বে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা ও রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। উক্ত ৩টি সংগঠনের রিলিফ টিম। বন্যা দুর্গত এলাকায় দুঃস্থ জনগণের মাঝে উপহার বিতরণের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার জনতার হাট গ্রামের দাখিল মাদ্রাসা মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ প্রদান করা হয়। যেখানে সফররত রিলিফ টিমের নেতৃত্ব দিয়েছেন সংগঠনটির ত্রাণ বিতরণ কমিটির প্রধান এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী।

ওনার সফর সঙ্গী হিসেবে গিয়েছেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহিদ রিজভী ,আনজুমানে খুদ্দামুল মুসলেমীন, ট্রাস্টি বোর্ড সদস্য মো. শাহাদাত হোসেন রুবেল, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ নাঈম উদ্দীন, ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর সহ-সভাপতি গোলাম জিলানী হিরু, ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সামিউল শুভ, ইসলামী ছাত্রসেনা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম তালুকদার, ইসলামী ছাত্রসেনা সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয়-ঢাকা জোনের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান হোসেন শ্রাবণ।

কুড়িগ্রামে পুরো বিষয় দেখভাল করছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হযরত শাহ মোহাম্মদ ইমরান,ইসলামী ছাত্রসেনা রংপুর জেলা আহবায়ক শারাফাত আফতাবি এবং রংপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার নেতাকর্মীরা সহযোগিতা করছেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান খন্দকার ইকরামুল হক, নূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাসুদ সাহেব, সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস), নূর ফাউন্ডেশন এর সকল সদস্য এবং য সেনাকর্মীবৃন্দ।

এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বরকতিয়া আফতাবিয়া দরবার শরীফের শাহজাদা হজরত মৌলানা শাহ মোহাম্মদ গোলাম রসূল। এরই ধারাবাহিকতায় ইনশা-আল্লাহ আগামী শুক্রবার লালমনিরহাট জেলায় বন্যায় পীড়িত মানুষদের ত্রাণ বিতরণ করা হবে।ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে যারা শরীক হতে চান তাঁরা আমাদের সংগঠনের ব্যাংক একাউন্ট অথবা বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

যাঁরা ব্যাংকে টাকা পাঠাবেন তারা (০১৫৫৪৩২৪৪০১) মোবাইল নম্বরে (শাহীদ রিজভী) ট্রানজেকশন এসএমএস দিয়ে কে কত টাকা দিলেন তা জানিয়ে দিবেন। আর যারা বিকাশ করবেন তারা “রেফারেন্স” অপশনে “Relief” শব্দটা লিখবেন। ব্যাংক- শাহজালাল ইসলামি ব্যাংক, ঢাকা মেইন শাখা।  একাউন্ট নাম- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,একাউন্ট নং- ৩৩৬৫৩, বিকাশ পার্সনাল নম্বর- ০১৬১৪৩২৪৪০১।